ফরিদপুর-৪ আসনে নির্বাচনী হাওয়া: নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন শহীদুল ইসলাম বাবুল

ফৌজিয়া আক্তার,জেলা প্রতিনিধি,ফরিদপুর : ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে নির্বাচনী আমেজ তুঙ্গে। আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বাবুল আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার  দুপুর ১টায় সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শরীফ শাওনের কার্যালয়ে তিনি এই মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শহিদুল ইসলাম বাবুলের সঙ্গে একদল প্রভাবশালী কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অন্যতম হলেন— বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ফরিদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল হক শাহজাদা মিয়া, জিয়া শিশু-কিশোর সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শাহ আলম রেজা, সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান বদু এবং সদস্য সচিব মোঃ তরিকুল ইসলাম কবির মোল্লা। এছাড়াও ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মোঃ সেলিম খন্দকারসহ তিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, জনপ্রতিনিধি এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়ে তাকে সমর্থন জানান।

ফরিদপুর-৪ আসনে শহিদুল ইসলাম বাবুল ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীদেরও তৎপরতা লক্ষ্য করা গেছে। প্রাপ্ত সংবাদ অনুযায়ী, একই দিনে সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন:
বাংলাদেশ খেলাফত মজলিস: মোঃ মিজানুর রহমান মোল্লা (রিক্সা প্রতীক)।
ইসলামী আন্দোলন বাংলাদেশ: মাওলানা ইসহাক চোকদার (হাত পাখা প্রতীক)।
জাতীয় পার্টি: রায়হান জামিল (লাঙ্গল প্রতীক)।
মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে সদরপুর উপজেলা চত্বরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে প্রার্থীরা তাদের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। ধানের শীষের প্রার্থী শহিদুল ইসলাম বাবুলের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নেতাকর্মীদের বিপুল সমাগম নির্বাচনী মাঠের লড়াই আরও প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button