
কিশোরগঞ্জ প্রতিনিধি: সাংবাদিক সংস্থা দিচ্ছে ডাক” বৈষম্য সব নিপাত যাক” শুভ শুভ দিন সাংবাদিক সংস্থার জন্মদিন শ্লোগানে প্রকম্পিত হয় কিশোরগঞ্জের মাটি। যে সংগঠনটি ১৯৮২ সনে প্রতিষ্ঠিত হয়েছিলো। এ উপলক্ষ্যে কিশোরগঞ্জে মহা উৎসবে শোভাযাত্রা, সাংবাদিক সমাবেশ ও গুণীজনদের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে জেলা শহরের আখড়া বাজার ব্রিজ সংলগ্ন নরসুন্দা চত্বরে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে সকাল ১০টায় ইসলামিয়া সুপার মার্কেট হতে বাদ্যযন্ত্র সহকারে এক উচ্ছ্বাস-আবেগের শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠান স্থলে মিলিত হয়।জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল হক সাদীর সভাপতিত্বে জন্ম উৎসবের শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি একে নাছিম খান। প্রধান আলোচক ছিলেন বিআর ডিবির সাবেক পরিচালক বীরমুক্তিযোদ্ধা এড. নিজাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সংস্থার কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান রেজাউল হাবীব রেজা। জেলা ইউনিটের সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুকুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ইউনিটের উপদেষ্টা ভোরের আলো সাহিত্য আসরের সহ সভাপতি মোতাহের হোসেন, সংস্থার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আলী রেজা সুমন, যুগ্ম সম্পাদক হাজী মো: আবু সাঈদ, করিমগঞ্জ উপজেলার সভাপতি সাদেক আহমেদ স্বপন,সাধারণ সম্পাদক তন্ময় আলমগীর,তাড়াইল উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক আফসর উদ্দীন, হাওর টাইমসের সম্পাদক খায়রুল ইসলাম, কালের নতুন সংবাদের সম্পাদক খায়রুল ইসলামসহ বিভিন্ন ইউনিটের সাংবাদিকরা এতে শামীল হয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে রাখেন। অনুষ্ঠানে সাংবাদিক মো: আজিজুল হক তালুকদার ও কার্টুনিস্ট মো: আজাদ রহমান বিপ্লবকে স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করা হয়।




