
ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : উৎসব মূখর পরিবেশে কিশোরগঞ্জ সদর দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ নির্বাচিত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) জেলা সাবরেজিস্টার অফিস সংলগ্ন দলিল লেখক সমিতির কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে ভোট গ্রহণ।
এতে সহ-সভাপতি হারুন অর রশিদ, সহ-সাধারণ সম্পাদক শাহজাহান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু , দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান সজল , কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম সেলিম, কার্যকরী সদস্য চন্দন চন্দ্র সুত্রধর , জহিরুল ইসলাম , কামরুল ইসলাম , শহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার ফারুক আহমেদ জানান, কিশোরগঞ্জ সদর দলিল লেখক সমিতির এবারের নির্বাচনে মোট ৯৭ জন ভোটারের মধ্যে ১১টি পদে ২৩ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করেন।




