কিশোরগঞ্জে হ্যাপি প্যালেসে মোবাইল কোর্ট, ৬০ হাজার টাকা জরিমানা

নীলফামারী প্রতিনিধি: আজ ১২ জানুয়ারি ২০২৬ তারিখে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডি ইউনিয়নের সোনাকুড়ি গ্রামে অবস্থিত “হ্যাপি প্যালেস” নামক পার্কে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে পার্কটির মালিক মোঃ ওয়াজেদুর রহমান (পিতা: মৃত হাবিবুর রহমান, গ্রাম: সোনাকুড়ি, কিশোরগঞ্জ, নীলফামারী) কে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯৪ ধারায় ৬০,০০০/- (ষাট হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলমান অনিয়ম ও কর্মকাণ্ডের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ না করায় কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মোবাইল কোর্ট সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থ ও আইনশৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button