সদরপুরে ৭টি গ্রামীণ সড়কের ভিত্তিপ্রস্তর উদ্বোধন; ‘উন্নয়নের ধারা অব্যাহত থাকবে’ — এমপি বাবুল

ফৌজিয়া আক্তার ,ফরিদপুর: ফরিদপুরের সদরপুর উপজেলায় গ্রামীণ অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে সাতটি নতুন সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

গত শুক্রবার (৬ মার্চ) বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার আকটেরচর ও ভাষানচর ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব গ্রামীণ সড়কের উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।

উদ্বোধন শেষে স্থানীয়দের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, “গ্রামীণ জনপথের উন্নয়নে বিএনপি সরকার বদ্ধপরিকর।” তিনি এলাকাবাসীকে আশ্বস্ত করে আরও জানান যে, আগামী দিনেও এলাকার মানুষের জীবনমান উন্নয়নে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

সড়কগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন— বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান ও সরকারের অতিরিক্ত সচিব ফজলুর রহমান, সদরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফ শাওন, প্রকৌশলী আবুল কালাম আজাদ এবং কাজী বদরুজ্জামান বদু প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button