বগুড়ার কাহালু এলাকায় মুখোমুখি দুই মোটরসাইকেল সংঘর্ষে তিন বন্ধুর মৃত্যু

কাজী নুর নবী নাইস : গতকাল শুক্রবার (২৯ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে দুর্ঘটনাটি ঘটে।নিহতরা হলেন–নওগাঁর পৌর এলাকার খাঁস নওগাঁ মহল্লার আবুল কালাম আজাদের ছেলে মো: রাহিম (২১), চকদেব নুনিয়াপট্টি এলাকার ইউসুফের ছেলে অপূর্ব (১৮) এবং একই এলাকার সুরুজের ছেলে প্রেম (২০)। এরা তিনজন একে অপরের বন্ধু ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও কাহালু থানা সূত্রে জানা গেছে, তিন বন্ধু মোটরসাইকেলে নওগাঁ-বগুড়া মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় অপর একটি দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা তিন বন্ধু ঘটনাস্থলেই নিহত হন। আর অপর মোটরসাইকেলের একজন আহত হন।

কাহালু ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর সবুজ হোসেন বলেন, বগুড়া থেকে ছেড়ে আসা নওগাঁগামী ও নওগাঁ ছেড়ে আসা বগুড়াগামী দ্রুতগতির দুটি মোটরসাইকেল বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকার বগুড়া-নওগাঁ সড়কে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়।

খবর পেয়ে কাহালু ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রাস্তা থেকে নিহত তিনজনের মরদেহ ও দুটি মোটরসাইকেল উদ্ধার করে।

কাহালু থানার উপপরিদর্শক (এসআই) ব্রজেন্দ্রনাথ বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আজ শনিবার (৩০ মে) মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে বগুড়ার কাহালু থানায় মামলা দায়ের করা হয়েছে।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button