সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘সদরপুর প্রেস’-এর শুভ উদ্বোধন: কেক কেটে উদ্বোধন করলেন ইউএনও

ফৌজিয়া আক্তার,ফরিদপুর: ফরিদপুরের সদরপুরে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নবগঠিত সাংবাদিক সংগঠন ‘সদরপুর প্রেস’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি ২০২৬) বিকাল ৪টায় সদরপুরস্থ ন্যাশনাল প্রাইভেট হাসপিটালের হল রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

সদরপুর প্রেসের প্রেসিডেন্ট ফৌজিয়া-র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে সংগঠনের শুভ উদ্বোধন ঘোষণা করেন, সদরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব শরীফ শাওন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব রিফাত আনজুম পিয়া । সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনা করেন সদরপুর প্রেসের সেক্রেটারি রায়হান মিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এম. এম. শাহজাহান বাকি মিয়া, সাংবাদিক ফোরামের সভাপতি আবুল বাসার, ডিজিটাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তানভির তুহিন এবং সদরপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাবিবর হাসান।


প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শরীফ শাওন বলেন, “একটি অঞ্চলের উন্নয়ন ও জনমত গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সদরপুর প্রেস স্থানীয় সমস্যা ও সম্ভাবনাগুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরবে এবং প্রশাসনের সাথে জনগণের সেতুবন্ধন হিসেবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজের দর্পণ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদরপুর প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক প্রভাত কুমার সাহা, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন (টিটু), উপজেলা প্রেস ক্লাবের ফরিদুল ইসলাম ও ইদ্রিস জমাদ্দার। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাবের রাজিব হোসাইন, সাংবাদিক সিরাজুল ইসলাম, ফারুক আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং জেলায় কর্মরত অন্যান্য গণমাধ্যমকর্মীরা।
বক্তারা তাদের বক্তব্যে নবগঠিত এই সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং অপসাংবাদিকতা রোধ করে সত্য ও ন্যায়ের পথে থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয় এবং এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button