
শফিকুল আলম ইমন, রাজশাহী: রাজশাহী রাজশাহী জেলায় মোট ৬টি নির্বাচনী আসনের মধ্যে ৪টিতে বিএনপি এবং ২টিতে জামায়াত বেসরকারিভাবে নির্বচিত হয়েছেন৷
রাজশাহী ১ তানোর-গোদাগাড়ী আসনে জামায়াত ইসলামীর প্রার্থী মো: মুজিবুর রহমান ১ লাখ ৭১ হাজার ৭৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেজর জেনারেল (অব:) শরীফ উদ্দিন ১ লাখ ৬৯ হাজার ৯০২ ভোট পেয়েছেন।
রাজশাহী-২ সদর আসনে বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ১৯৬ ভোট ; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর ডা: মোহাম্মদ জাহাঙ্গীর দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৯ হাজার ৪৯৬ ভোট।
রাজশাহী- ৩ পবা-মোহনপুর আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি ধানের শীষ প্রতীকে ১ লক্ষ ৭৬ হাজার ৪৬৮ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আবুল কালাম আজাদ দাঁড়িপাল্লা ১ লক্ষ ৩৬ হাজার ৫৬৫ ভোট।
রাজশাহী-৪ বাগমারা আসনে জামায়াতে ইসলামীর আবুল বারী সরদার বিজয়ী হয়েছেন। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ১৮ হাজার ২৪৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ডিএমডি জিয়াউর রহমান ধানের শীষ প্রতীকে ১ লাখ ৯ হাজার ৭৫৯ ভোট পেয়েছেন।
রাজশাহী ৫ পুঠিয়া-দূর্গাপুর আসনে বিএনপির অধ্যাপক নজরুল ইসলাম বিজয়ী হয়েছেন, তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫২ হাজার ৬০০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ৭২ হাজার ৫১২ ভোট পেয়েছেন।
রাজশাহী ৬ বাঘা-চারঘাট আসনে বিএনপি প্রার্থী আবু সাঈদ চাঁদ ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৬ হাজার ১৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো: নাজমুল হক দাঁড়িপাল্লা ৮১ হাজার ৮৯৯ ভোট পেয়েছেন।




