মাদারীপুর সদরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিরিন সুলতানা

 

সাবরিন জেরিন : প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এ মাদারীপুর সদর উপজেলা থেকে *শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন ৯০ নং পুরান শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শিরিন সুলতানা।

দীর্ঘদিনের নিষ্ঠা, পাঠদানে উদ্ভাবনী পদ্ধতি এবং বিদ্যালয় ব্যবস্থাপনায় সফলতার স্বীকৃতি হিসেবে তিনি এই সম্মান অর্জন করেন।

উল্লেখ্য, শিরিন সুলতানা এর আগেও শিক্ষাক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি ২০০৫ সালে জেলা পর্যায়ে এবং ২০২৩ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।

তার এই ধারাবাহিক সাফল্য পুরান শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও সহকর্মীদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে
শিক্ষকতা শুধু পেশা নয়, এটা একটা ব্রত—এই কথাটা বারবার প্রমাণ করে চলেছেন মাদারীপুর সদর উপজেলার ৯০ নং পুরান শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শিরিন সুলতানা।

প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এ মাদারীপুর সদর উপজেলা থেকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। দীর্ঘদিনের আন্তরিকতা, শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা, আর বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তরের অক্লান্ত পরিশ্রমই এনে দিয়েছে এই সম্মান।
সহকর্মী ও অভিভাবকদের ভাষায়, শিরিন সুলতানা শুধু ক্লাস নেন না, তিনি বাচ্চাদের মন জয় করেন। পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা, সাংস্কৃতিক চর্চা—সবদিকেই তিনি সমান গুরুত্ব দেন। তার নেতৃত্বে ৯০ নং পুরান শহর সরকারি প্রাথমিক বিদ্যালয় আজ পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ এবং শিক্ষার্থীবান্ধব একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

খবরটি প্রকাশ পাওয়ার পর থেকেই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অভিনন্দন জানাচ্ছেন। অনেকেই বলছেন, “শিরিন ম্যাডামের মতো শিক্ষক আছেন বলেই গ্রামের বাচ্চারাও স্বপ্ন দেখতে শেখে আগামী দিনে তিনি জেলা ও বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখবেন।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button