নওগাঁর ধামইরহাটে সম্পত্তি লিখে না দেওয়ায় মায়ের মাথায় ইট দিয়ে আঘাত ও পায়ের রগ কর্তন করলো পুত্র

 

কাজী নূর-নবী,জেলা প্রতিনিধি নওগাঁ : নওগাঁর ধামইরহাট উপজেলায় মায়ের সম্পত্তি নিজের নামে লিখে না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে বৃদ্ধা মায়ের ওপর হামলা ও পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগে ছেলে মো.আসাদুজ্জামান শামীম (৩৭) কে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রামের বাসিন্দা বৃদ্ধা আনজুমান আরা (৬৮) এর নামে কিছু সম্পত্তি রয়েছে। অভিযোগ রয়েছে,ওই সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার জন্য তার ছেলে মো.আসাদুজ্জামান শামীম গত ৭ জুন ২০২৬ তারিখে হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে মাথায় আঘাত করে। পরবর্তীতে আহত মা চিকিৎসা গ্রহণ করে বাড়িতে ফিরে গেলে ১৪ জুন পুনরায় ধারালো চাকু দিয়ে তার ডান পায়ের রগ কেটে দেয়।

ঘটনার বিষয়টি নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নজরে এলে তার কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা পুলিশ অভিযানে নামে। গোপন সংবাদের ভিত্তিতে কয়েকদিনের ধারাবাহিক অভিযানের পর বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৯ টার দিকে উপজেলার বস্তাবর গ্রাম থেকে অভিযুক্ত শামীমকে আটক করা হয়।
এ ঘটনায় ধামইরহাট থানায় মামলা নং-৩১,তারিখ ২৪ জুন ২০২৬, ধারা ৩২৩/৩২৬/৩০৭/৫০৬(২) পেনাল কোডে মামলা রুজু করা হয়েছে।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন,পিতা-মাতার প্রতি এমন নৃশংস আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে জেলা পুলিশ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button