সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেলা সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন: সেবার মান ও পরিচ্ছন্নতায় সন্তোষ প্রকাশ

ফৌজিয়া আক্তার, সদরপুর | ১২ আগস্ট, ২০২৬ : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ‘সাপ্তাহিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম’ যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা, তা সরেজমিনে তদারকি করতে ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন জেলা সিভিল সার্জন ডাঃ মাহমুদুল হাসান।

আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান। সিভিল সার্জন হাসপাতালের চারপাশ ঘুরে দেখার পাশাপাশি বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। তিনি রোগীদের খাবারের মান, চিকিৎসকদের উপস্থিতি এবং হাসপাতাল থেকে রোগীদের সঠিক নিয়মে ওষুধ সরবরাহ করা হচ্ছে কিনা—তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এছাড়া তিনি হাসপাতালের প্রশাসনিক কক্ষ ও টয়লেট-বাথরুমের পরিচ্ছন্নতা যাচাই করেন।

পরিদর্শনকালে সিভিল সার্জন ডাঃ মাহমুদুল হাসান হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের শয্যাপাশে যান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। রোগীদের সাথে সরাসরি কথা বলে তিনি স্বাস্থ্যসেবার মান সম্পর্কে নিশ্চিত হন।
এ সময় সিভিল সার্জনের সাথে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন মোল্লা, সদরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মমিনুর রহমান সরকার এবং আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ গোলাম রব্বানী ও হাসপাতালের অন্যান্য চিকিৎসক এবং জেলা মেডিকেল টেকনোলজিস্ট, আশিকুজ্জামান সুজনসহ নার্স ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

হাসপাতাল পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে সিভিল সার্জন ডাঃ মাহমুদুল হাসান বলেন, “রোগীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে এবং একটি স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে আমাদের এই পরিচ্ছন্নতা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখতে হবে।” তিনি আরও বলেন, “লোকবল স্বল্পতা থাকা সত্ত্বেও সবার সম্মিলিত প্রচেষ্টায় সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে পরিণত করা সম্ভব। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button