
কাজী নূর-নবী নাইস জেলা প্রতিনিধি নওগাঁ : সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় এক ভ’য়া’ব’হ অ’গ্নি’কা’ণ্ড আর সেই আ’গু’’নে পু’ড়ে নিভে গেল ১৩টি পরিবারের স্বপ্ন । তারা কেউ শুধুই শ্রমিক ছিলেন না তারা ছিলেন কারো বাবা, কারো স্বামী, কারো সন্তান সকলের একমাত্র ভরসা । আগুনের পুড়ে মৃত মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার ১২ জন ও সদর উপজেলার ১ জন।
একটি সোফা তৈরির কারখানায় হঠাৎ আ’গু’ন মুহূর্তের মধ্যে সেই আ’গু’’ন চারিদিকে ছড়িয়ে পড়ে দাউ দাউ করে। কেউ হয়তো বের হওয়ার পথ খুঁজছিল, কেউ ফোনে শেষবারের মতো প্রিয়জনের কণ্ঠ শুনতে চেয়েছিল কিন্তু নি’র্ম’’ম সেই আ’গু’’ন তাদের আর কোনো সুযোগ দেয়নি।
রিয়াদে বাংলাদেশ দূতাবাস নিশ্চিত করেছে—এই মর্মান্তিক ঘটনায় ১৬ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে অধিকাংশই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। একটি ছোট এলাকার এতো গুলো পরিবার একসাথে মৃত্যু শোকের সাগরে ডুবে গেছে এলাকার আকাশ বাতাস ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত। কিন্তু এই ‘শর্ট সার্কিট’ শুধু একটি কারখানাকে নয় একসাথে ১৬টি পরিবারকে অন্ধকারে ঠেলে দিয়েছে।
আজ আত্রাইয়ের আকাশ ভারী, বাতাসে কা’ন্না’’র শব্দ। একের পর এক বাড়িতে চলছে আ’হা’জা’রি মায়ের বুক ফেটে যাচ্ছে, স্ত্রীর পৃথিবীর আনন্দ স্বপ্ন সকল কিছু থেমে গেছে,সন্তানের মাথা থেকে সরে গেছে আশ্রয়ের ছায়া।
বিদেশে গিয়ে তারা শুধু রুটি-রুজির পরিবারের জন্য লড়াই করছিলেন, কিন্তু ফিরলেন লা’’শ হয়ে। এ যেন কোনো গল্প নয়, এ এক নির্মম বাস্তবতা। পুরো এলাকা যেনো শোকের ছায়ায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। আত্মীয়-স্বজন ও এলাকাবাসী কষ্ট জড়িত কন্ঠে বলেন, এরকম মর্মান্তিক মৃত্যু যেন কোন পরিবারের সদস্যোর আর না হয়।




