চাঁপাইনবাবগঞ্জে বিআরটিসি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ বেশ কয়েকজন আহত

শাহীন আকতার চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিআরটিসি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বাংগাবাড়ী থেকে রাজশাহী অভিমুখে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বিআরটিসি বাস শিমুলতলা এলাকার গোমস্তাপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে এর মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাসের সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায় এবং বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন।

দুর্ঘটনার পর ওই সড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যান দুটি সড়ক থেকে সরিয়ে নেয়।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button