সৌদি আরবে সোফা কারখানায় আগুনে পুড়ে নওগাঁর ১০ জনের মৃত্যু এলাকায় শোকের মাতম

 

কাজী নূর-নবী নাইস,জেলা প্রতিনিধি নওগাঁ : সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।

রোববার (৯ আগস্ট) দিনগত রাত ১টার দিকে জেলায় মোট ১০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

নিহত প্রবাসীরা হলেন আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের কলি, লুৎফর, জান্ডার ও রুবেল; বিশা ইউনিয়নের সাগর ও মজিদুল; দুবাই এলাকার শুভ ও সুমন; পারকাসুন্দা গ্রামের জালাল এবং উদনপৈ গ্রামের মো. ফরিদ শেখ। তাদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, বাংলাদেশ সময় রোববার আনুমানিক বিকেল সাড়ে ৩টার দিকে রিয়াদের খোরদাম শহরের একটি সোফা কারখানায় এই ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে।
একজন প্রবাসী ভাই জানিয়েছেন, কারখানার পাশে একটা মোটর ওয়ার্কশপ সংলগ্ন কেমিক্যাল মজুত রাখা ছিলো। হঠাৎ করে শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত এই আগুন দাহ্য কেমিক্যাল পদার্থ আর পেট্রোলিয়ামের মাধ্যমে বিদ্যুৎ গতিতে আগুন চারিদিকে ছড়িয়ে পরে। ভয়াবহ আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়লে ভেতরে থাকা কর্মীরা আটকা পরে যায়।কেউ নিরাপদে সরে যেতে সক্ষম হয়নি।
নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আগুনে পুড়ে আত্রাই উপজেলার ১০ জনের মৃত্যুর বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে। তবে উদ্ধার অভিযান ও তথ্য সংগ্রহ প্রক্রিয়া চলমান থাকায় হতাহতের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে প্রবাসে যাওয়া স্বজনদের এমন মর্মান্তিক আকস্মিক মৃত্যুর খবরে গোটা আত্রাইয়ের গ্রামগুলোতে শোকের ছায়া নেমে এসেছে।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মনিরুজ্জামান নিহত প্রবাসীদের স্বজনদের গ্রামে পরিদর্শনের গিয়েছেন।

মনিরুজ্জামান জানান, নিহতদের মধ্যে উপজেলার গন্ডগোহালী গ্রামের চারজন, বিষা গ্রামের দুজন এবং পারকাসুন্দা গ্রামের একজন রয়েছেন। তবে ঘটনাটিতে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button