ফরিদপুরের সদরপুরে নববর্ষ উদযাপনে ভিন্নমাত্রা: রেড লাইফের ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বাস্থ্যসেবা

রায়হান মিয়া, সদরপুর, ফরিদপুর : বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষে ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসন আয়োজিত বর্ণাঢ্য বর্ষবরণ উৎসবে যোগ হয়েছে এক অনন্য মানবিক মাত্রা। উৎসবের আমেজে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং রক্তদান সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে সেচ্ছাসেবী সংস্থা ‘রেড লাইফ’।


সদরপুর কলেজ মোড় এলাকায় আয়োজিত এই বর্ষবরণ উৎসব প্রাঙ্গণে ‘রেড লাইফ’ ও ‘ন্যাশনাল প্রাইভেট হাসপাতাল’ যৌথভাবে একটি বিশেষ ক্যাম্পের আয়োজন করেছে। এই ক্যাম্পের মাধ্যমে আগত দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে ‘ফ্রি ব্লাড গ্রুপিং’ বা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের সুবিধা। এছাড়া সাধারণ মানুষের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে মাত্র ২০ টাকায় ডায়াবেটিস পরীক্ষার ব্যবস্থাও করেছে প্রতিষ্ঠানটি।


নববর্ষের আনন্দ উদযাপনের পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। বিশেষ করে যারা নিজের রক্তের গ্রুপ জানেন না, তারা উৎসব প্রাঙ্গণেই এই সেবা গ্রহণ করছেন।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, তারা কেবল রক্তদান বা পরীক্ষার কাজেই সীমাবদ্ধ নয়, বরং ‘রেড লাইফ’ এখন সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়মিত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। এর অংশ হিসেবে তারা ‘আজীবন দাতা সদস্য’ বা লাইফটাইম মেম্বারশিপ কর্মসূচি চালু করেছে। ১,০০০ টাকা ফি দিয়ে এই সদস্যপদ গ্রহণ করলে সদস্যরা পাবেন আজীবন সদস্য কার্ড, জরুরি প্রয়োজনে ২৪/৭ সহায়তা, বিনা মূল্যে রক্ত অনুসন্ধান ও সংগ্রহ সেবা এবং বিভিন্ন স্বাস্থ্য ক্যাম্পে বিশেষ অগ্রাধিকার।


রেড লাইফের পক্ষ থেকে বলা হয়, “আপনার এক ফোঁটা রক্ত কারো জীবনে বয়ে আনতে পারে নতুন সূর্যোদয়।” এই মূলমন্ত্রকে সামনে রেখেই তারা মানুষের বিপদে পাশে দাঁড়াতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আগ্রহী ব্যক্তিরা তাদের এই মানবিক কার্যক্রমে যুক্ত হতে ০১৭৭৬৬১৮১০০ নম্বরে যোগাযোগ করতে পারবেন।


ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের বর্ষবরণ উৎসবের মাঝে রেড লাইফের এই সেবামূলক কার্যক্রম সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। আয়োজকরা আশা করছেন, রক্তদান ও স্বাস্থ্য সচেতনতামূলক এমন উদ্যোগের ফলে স্থানীয়দের মধ্যে স্বেচ্ছায় রক্তদানের প্রবণতা আরও বৃদ্ধি পাবে।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button