নওগাঁয়  ২১ পরিবার পেলেন সেলাই মেশিন

 

কাজী নূর-নবী জেলা প্রতিনিধি : নওগাঁয় অসহায় ও দরিদ্র প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে ২১ জন নারীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এই মানবিক উদ্যোগ নিয়েছে নওগাঁ সদর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। সদর উপজেলার অসহায়, দুস্থ ও দরিদ্র নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অর্থায়নে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।

বুধবার (১ জুলাই) বেলা ১২টায় নওগাঁ সদর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগী নারীদের হাতে এই সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ এর সভাপতিত্ব বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম ভিপি রানা,যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান ফারুক হোসেন , ভারপ্রাপ্ত জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ, রানীনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আকতারসহ প্রমুখ। পরে প্রধান অতিথি ২১জন অসহায় ও দরিদ্র প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের হাতে সেলাই মেশিন তোলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, বর্তমান সরকার তৃণমূল পর্যায়ের মানুষের জীবনমান উন্নয়ন এবং নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে কাজ করছে। তিনি সেলাই মেশিনগুলো যথাযথভাবে ব্যবহার করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান জানান

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button