
কাজী নূরনবী নাইস,নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় দুইশত পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ ১-৩-২৬ ইং রবিবার নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর একটা টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে জেলা গোয়েন্দা শাখার অভিযানকারী টিম বদলগাছী থানা এলাকায় অবস্থান করেন। আনুমানিক বেলা তিনটার ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানিকারী টিম জানতে পারে যে,বদলগাছী থানার কোমারপুর গ্রামে জনৈক তুহিনের বাড়ির পূর্ব পাশে রাস্তার ধারে একজন ব্যাক্তি মাদক বিক্রি করার জন্য অবস্থান করছে। অভিযানকারী টিম আসামী ওয়ারেছ বাবু (৪৫) পিতা আক্কাস আলী গ্রাম-কোমার পুর থানা-বদলগাছী জেলা-নওগাঁ কে আটক করে এবং নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করে এবং তার দেহ তল্লাশি করে। দেহ তল্লাশি কালে আসামী হেফাজতে থাকা দুইশত পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করে। আসামীর বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।




