চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র অফিস যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

শাহীন আকতার চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র অফিস যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলার শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা সংবলিত স্মৃতিস্তম্ভে বিএমডিএ, চাঁপাইনবাবগঞ্জ এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করেন জনাব প্রকৌ: মো: আল মামুনুর রাশীদ, নির্বাহী প্রকৌশলী, বিএমডিএ, চাঁপাইনবাবগঞ্জ রিজিয়ন, জনাব মোঃ মুসাইদ মাসরুর, সহকারী প্রকৌশলী, বিএমডিএ, চাঁপাইনবাবগঞ্জ জোন এবং কৃষিবিদ মো: হাফিজুল কবীর, সহকারী ব্যবস্থাপক (কৃষি) সহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।

মহান বিজয় দিবস বুধবার ১৬ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জে শহীদ বেদিতে জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পৃথক-পৃথক পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৬টায় জাতীয় পতাকা উত্তোলন, অভিবাদন গ্রহণ করেন। ডিসপ্লে প্রদর্শন এবং জেলা প্রশাসন, শিক্ষক, মুক্তিযোদ্ধাদের ১১ টায় শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধা, ও মুক্তিযোদ্ধাদের পরিবারের মাঝে খাবার ও গিফট বিতরণ করা হয়। বিকালে জেলা স্টেডিয়াম মাঠে খেলাধুলা ও স্থানীয় শিল্পিদের অংশগ্রহণে মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এবং পুরস্কার বিতরণ করা হয়।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button