নওগাঁয় বীর শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের বিনম্র শ্রদ্ধা নিবেদন

কাজী নূরনবী নাইস,জেলা প্রতিনিধি নওগাঁ: নওগাঁয় বীর শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন,
হাজার বছরের গর্বিত বাঙালি জাতির বীরত্বের অবিস্মরণীয় দিন আজ,মহান বিজয় দিবস।

প্রতিবছর বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় মধ্যে দিয়ে দিনটি পালন করে জাতি।আজ দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে নওগাঁয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহরের মুক্তির মোড়ে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম পরে পর্যায়েক্রমে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দল ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। দিনভর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ফুলে ফুলে ভরে ওঠে এই শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভ চত্বর,স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের।

এছাড়াও নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ এবং ডিসপ্লে প্রদর্শন,শহরের এটিম মাঠে বিজয় মেলা, সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাগণের সমাবেশ,শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয় হয়। এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button