খুলনায় চার দফা দাবিতে কুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী, ভিসির পদত্যাগ

জাফর ইকবাল অপুঃ চার দফা দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’ র শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে।
রবিবার (১১আগস্ট) বেলা ৩ টায় শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি খুলনা- যশোর মহাসড়ক প্রদক্ষ শেষ করে প্রশাসনিক ভবনের সামনে এসে অবস্থান কর্মসূচি পালন করে।
শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে .
১.সকল প্রকার রাজনীতিমুক্ত ক্যাম্পাস
২.বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি এবং ডিএস ডব্লিউ ‘র পদত্যাগ
৩.হল এবং মেসের মধ্যে ছাত্রদের সকল প্রকার নিরাপত্তা নিশ্চিতকরণ
৪.অবিলম্বে ক্লাস এবং একাডেমিক কার্যক্রম ছাত্রদের সঙ্গে কথা বলে অবিলম্বে খুলে দেওয়া।
আগামীকাল বেলা ১২ টায় শিক্ষার্থীর একই দাবিতে আবারও প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচী পালন করবে।
এরআগে রবিবার ভিসি এবং প্রো-ভিসির পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকবৃন্দ ক্যাম্পাসে র‍্যালী ও প্রতিবাদ সভার আয়োজন করে। সর্বশেষ সিন্ডকেটের সদস্য প্রফেসর ড. মিজানুর রহমানের সভায় সিদ্ধান্ত অনুযায়ী ভিসি এবং প্রো-ভিসি আগামীকাল সোমবার (১২ আগস্ট) পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button