চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের সাধারণ সভা ও, নতুন কমিটি গঠন

 

শাহীন আকতার চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের সাধারণ সভা ও নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় আম গবেষণা কেন্দ্রের সামনে অবস্থিত সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. আবুল কাসেম। সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের চেয়ারম্যান ও দৈনিক আমার সংগ্রাম পত্রিকার ভোলাহাট উপজেলা প্রতিনিধি মো. রবিউল ইসলাম। সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে চেয়ারম্যান মোঃ রবিউল ইসলামকে ও উপদেষ্টা মোঃ সিয়াম রেজার উপস্থিতিতে, চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন আলহাজ্ব শহীদ হাবিবুল্লাহ আল মাহমুদ, তিনি দৈনিক রাষ্ট্রপট পত্রিকার প্রকাশক ও সম্পাদক, ভাইস-চেয়ারম্যান পদে দৈনিক চিত্র পত্রিকার জেলা প্রতিনিধি মো. এনামুল হক নাসিম, মহাসচিব পদে দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি মো. শাহীন আকতার, যুগ্ম -মহাসচিব পদে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার জেলা প্রতিনিধি মো. ইমাম হাসান জুয়েল, কোষাধ্যক্ষ পদে ডোনেট বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি মো. আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আমার সংগ্রাম পত্রিকার ব্যুরো চীফ ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার জেলা প্রতিনিধিমো. রিপন আলী, তথ্য ও প্রচার সম্পাদক পদে গণমানুষের আওয়াজ পত্রিকার জেলা প্রতিনিধি মো. বিপ্লব হাসান এবং সদস্য হিসেবে নির্বাচিত হন মাহিদুল ইসলাম ফরহাদ ও মনিরুল ইসলাম মুনির। সভায় সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সদস্যদের মাসিক চাঁদা নিয়মিত পরিশোধসহ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের ঐক্য, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button