কিশোরগগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের শান্তি কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ

 ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে বিএনপি’র চেয়ারপারসন,তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া চাওয়ার পাশাপাশি অসহায় ও শীতার্ত মানুষের মধ্যে পাঁচ শতাধিক কম্বল বিতরণ করেছে আলমগীর হোসেন সিটির ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম শিপলু । সোমবার (১২ জানুয়ারী ) বিকালে আলমগীর হোসেন সিটি কলেজ মাঠে পাঁচ শতাধিক শীতার্ত অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কিশোরগঞ্জ পৌরসভার ৯ টি ওয়ার্ডসহ পার্শ্ববর্তী ইউনিয়নের অসহায় দরিদ্র মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে এ সব তালিকা করে কম্বল বিতরণ করেন। বিগত দিনে তার বাবা সংসদ সদস্য মরহুম আলমগীর হোসেন কিশোরগঞ্জের মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন। সম্প্রতি বাবার মতোই আলমগীর হোসেন সিটির ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম শিপলু বলেন, আমি যতেদিন বেঁচে থাকবো কিশোরগঞ্জের সকল অসহায় মানুষের পাশে আছি থাকবো। এ সময় সাইফুল ইসলাম বাবুল, আবদুল্লাহ আল মামুন সুমন,শিহাব উদ্দিন আহমেদ ফরহান,শাহিনুর রহমান, হুমায়ুন কবীর,নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুকুজ্জামান, আলমগীর হোসেন সিটির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন রাবিয়া জামে মসজিদের খতিব কামরুল ইসলাম।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button