সদরপুরে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করলেন বিভাগীয় কমিশনার

ফৌজিয়া আক্তার ফরিদপুর জেলা প্রতিনিধি:  ফরিদপুরের সদরপুরে আন্তঃস্কুল-মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগীতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেছেন বাংলাদেশ সরকারের ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা -২০২৫ এর ফাইনাল খেলায় ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব পুরষ্কার বিতরণ করেন।  বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৬ টায় সদরপুর স্টেডিয়ামে ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতি ফরিদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও শিল্পমন্ত্রণালয়ের বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব ফজলুর রহমান, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আ, ন, ম বজলুর রশীদ ও ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, এএসপি (ভাঙ্গা সার্কেল) মোঃ আসিফ ইকবাল ও সদরপুর থানা ইনচার্জ সুকদেব রায়।  এর আগে বিকেল ৪ টায় জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলণ, শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধণ করা হয়। পরে দুই ফুটবল ফাইনালিস্ট দল উপজেলার বাবুরচর উচ্চবিদ্যালয় একাদশ ও বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া মাদ্রাসা একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে বাবুরচর স্কুল ৫-৪ গোলে বিজয়ী হয়। খেলা শেষে মাসব্যাপী বিভিন্ন স্কুল মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে বিভিন্ন ধরণের খেলার বিজয়ীদের মধ্যে পুরষ্কার প্রদান করা হয়। বাংলাদেশ জাতীয় জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ও সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানার সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী প্রকৌশলী আব্দুল মোমিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোঃ মোফাজ্জল হোসেনসহ  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ফুটবল পরিচালনা কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button