
হ্লাথোয়াইছা চাক, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রচেষ্টা ফাউন্ডেশন’ এর নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী স্বাগতম বর্মণ এবং সাধারণ সম্পাদক হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নাঈম মন্ডল নির্বাচিত হয়েছেন।
সোমবার (১৮ আগস্ট) বিকেল ৫ টায় বার্ষিক সাধারণ সভা শেষে নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা মো. সাইফুল ইসলাম।
কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি মো. সাজেদুল ইসলাম জান্নাতুল ফেরদৌস ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান আরমান, অর্থ সম্পাদক নির্জয় রায়সহ মোট ২৪ জন সদস্যকে নিয়ে এ কমিটি গঠিত হয়।
নবগঠিত কমিটির সভাপতি স্বাগতম বর্মণ বলেন, “প্রচেষ্টা সবসময় শিক্ষার্থীদের নেতৃত্বে সমাজসেবামূলক কাজে এগিয়ে এসেছে। নতুন কমিটি এ ধারা অব্যাহত রাখবে।”
সংগঠনটির প্রতিষ্ঠাতা মোঃ সাইফুল ইসলাম বলেন, ‘প্রচেষ্টা ফাউন্ডেশন ‘ সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাবে। আপনারা আমাদের পাশে সবসময় থাকবেন ও আপনাদের পাশে চাই।
প্রসঙ্গত, ২০২২ সালে স্বেচ্ছাসেবী এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এ সংগঠনটি পথশিশুদের সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণ, শীতবস্ত্র বিতরণ ও প্রাকৃতিক দুর্যোগে সহায়তাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।




